বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশ ভোলার পক্ষ থেকে রেঞ্জ ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।
অতঃপর পুলিশ অফিস সম্মেলন কক্ষে ভোলা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, ভোলা মহোদয় । এসময় প্রধান অতিথি মহোদয় উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরে তিনি জেলার বিভিন্ন বিষয় সম্পর্কে সাংবাদিকদের কাছে জানতে চান। এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন।
বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয় তাঁর বক্তব্যে সাংবাদিকবৃন্দের উত্থাপিত বিষয়গুলো জেলা পুলিশের পক্ষ থেকে নিরাসনে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। ডিআইজি বরিশাল রেঞ্জ মহোদয় সমাপনী বক্তব্যে সাংবাদিকবৃন্দদের সততা ও নিষ্ঠার সহিত নিরপেক্ষ সংবাদ প্রচারে জন্য বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন।
এ সময় অন্যান্যের মধ্যে জনাব শফিকুল ইসলাম, পুলিশ সুপার, রেঞ্জ অফিস, বরিশাল, জনাব মোঃ মামুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),ভোলা, জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) ভোলা, জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, ভোলাসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।