• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্লট ব্যবসায় আশিয়ান গ্রুপের সাফল্যের দেড় যুগ

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪
প্লট ব্যবসায় আশিয়ান গ্রুপের সাফল্যের দেড় যুগ

রিপোর্ট: রাজীব-তাজ

“আশিয়ান সিটিতে প্লট বুকিং দিয়েছিস? নে বাবা, এবার নাকে তেল দিয়ে ঘুমা”। চরম জনপ্রিয় এই বিজ্ঞাপনের কথা নিশ্চয়ই মনে আছে পাঠকদের। দেশের প্রথম দিককার নামকরা ল্যান্ড তথা প্লট ব্যবসার মহীরুহ আশিয়ান গ্রুপ। প্রতি বছরই রিহ্যাব মেলা সহ বিভিন্ন আবাসন মেলায় অংশ নেয় প্রতিষ্ঠানটি। পাশাপাশি নিজেদের অফিস প্রাংগনে নিয়মিত সপ্তাহব্যাপী “আশিয়ান আবাসন মেলা” আয়োজন করে থাকে৷ আশিয়ান সিটি ও আশিয়ান শীতল ছায়া নামক দুইটি বিশাল পরিসরের প্লট প্রজেক্ট সুনামের সাথে পরিচালনা করছে তারা। ১০০০ একর জায়গার উপর আশকোনা হাজী ক্যাম্পের পাশে আশিয়ান সিটি দুর্দান্ত প্রতাপে এগিয়ে চলছে৷ ২০২৮ সালে সম্পূর্ণ ভাবে হস্তান্তর করা হবে এই প্রকল্পটি। সংলগ্ন প্রতিবেশ ও পরিবেশ সুরক্ষা নিয়ে রাজউক প্রদত্ত নীতিমালায় নির্ধারিত অংশ ছাড়াও অতিরিক্ত ৫% জায়গা সবুজায়নের জন্য ছেড়ে আশিয়ান সিটির প্রজেক্টটি অগ্রবর্তী হচ্ছে। পাশাপাশি, পূর্বাচল জলসিড়ি আবাসিক প্রজেক্টের সাথেই আশিয়ান শীতল ছায়া প্রজেক্টটি প্রায় ২০০০ একর জায়গা জুড়ে ১৬ টি সেক্টরে বিভক্ত এবং প্রায় ৪০ ভাগ বরাদ্দ ক্রেতাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে৷ মূলত ৩ কাঠা, ৫ কাঠা, ১০ কাঠা, ১ বিঘা ও ২ বিঘা- পরিমাণ নিয়ে প্রকল্পসমূহ চলমান আছে। উভয় প্রকল্পে রাজউকের নীতিমালা অনুসরণ করা হচ্ছে সুচারুভাবে।

উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুল ইসলাম ভূইয়া আমাদের জানান- “আশিয়ান সিটির গ্রহণযোগ্যতা বেশী, তার কারণ হল প্রকল্পটি ঢাকার ভেতরে উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ নং ওয়ার্ডে পড়েছে। আমরা সবুজায়নে বিশ্বাসী। আশিয়ানের প্রকল্প দুইটি বিশালাকারের বিধায় সম্পূর্ণ হস্তান্তর প্রক্রিয়া কিঞ্চিৎ সময় সাপেক্ষ। তবে অত্যন্ত দ্রুততার সাথে আমরা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করব। রাজউক নকশা ও নীতিমালা পরিপূর্ণ মেনেই প্রকল্প দুটি চলমান আছে। একটি অত্যাধুনিক ভীনদেশী কনডোমিনিয়াম করার ভবিষ্যৎ পরিকল্পনা আছে আশিয়ানের। পাশাপাশি, ফুড ও বেভারেজ বিভাগকে আসন্ন নতুন বছর ২০২৫ থেকে গতিশীল করতে চাই আমরা।”

(২৩-২৭) ডিসেম্বর পযর্ন্ত ঢাকার বিআইসিসিতে অনুষ্ঠেয় রিহ্যাব মেলা-২০২৪ এ অংশ নিয়ে ক্রেতা সাধারণের বিপুল সাড়া পেয়েছে আশিয়ান গ্রুপ। “আশিয়ান সিটিতে স্পটেই প্লট বুকিং দিয়ে অ্যাপল ম্যাকবুক সহ আকর্ষণীয় পুরষ্কার জিতেছেন ক্রেতাগণ। ২০২৫ সালের জানুয়ারীতে আরও চিত্তাকর্ষক কিছু অফার নিয়ে আসবে আশিয়ান গ্রুপ।”- এমনটাই মনে করেন সৈয়দ শফিকুল ইসলাম শাওন, মিডিয়া ও কমিউনিকেশন এর জেনারেল ম্যানেজার। উল্লেখ্য, আশিয়ান গ্রুপের অফিস ঠিকানা: ইউনিকর্ণ প্লাজা, ৫ম তলা, নর্থ এভিনিউ, গুলশান-২, ঢাকা। ওয়েবসাইট থেকেও বিস্তারিত জানা যাবে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031