• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে দিল্লীতে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১, ২০২৪
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে দিল্লীতে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন

সোমবার (০১ জুলাই) বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,এমপি’র সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর অফিস কক্ষে দিল্লীতে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূত আলিকি কোসোমিটেপোলো সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠককালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
সাক্ষাৎকালে বন্ধুপ্রতীম দু’দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয়। দুই দেশের মধ্যে দ্রুত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে।
গ্রিসে দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,এমপি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930