• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় সপরিবারে তারেক রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় সপরিবারে তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ৭টা ২৬ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছায় তারেক রহমানের গাড়ি বহর। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমান স্বপরিবারে প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। এরআগে গত ২৫ ডিসেম্বর ১৭ বছর দেশে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ফোনে প্রধান উপদেষ্টা সঙ্গে কথা বলেন তারেক রহমান। দেশে আসার ২১ দিন পর প্রধান উপদেষ্টা বাসভবনে দেখা করতে আসেন। যদিও এরমধ্যে গত ৩১ ডিসেম্বর প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় সাক্ষাৎ হয় ড. ইউনূস ও তারেক রহমানের। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে যমুনায় এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে দেখা গেছে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031