• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন (IAPB)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও পিটার হল্যান্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৬, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন (IAPB)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও পিটার হল্যান্ড

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন International Agency for Prevention of Blindness (IAPB)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) পিটার হল্যান্ড (Peter Holland)।

আজ সোমবার (০৬ জুলাই ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং IAPB-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031