• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেওয়া ৬ ব্যক্তিকে হেফাজতে নিয়েছে গুলশান থানা পুলিশ; জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেওয়া ৬ ব্যক্তিকে হেফাজতে নিয়েছে গুলশান থানা পুলিশ; জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৫ জন নারী ও ১ জন পুরুষসহ মোট ৬ ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে গুলশান থানায় নিয়ে আসা হয়।

শনিবার বিকেলে ওই ৬ ব্যক্তি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর সাহায্য প্রার্থনার উদ্দেশ্যে তার বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানে দায়িত্বরত বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা স্থান ত্যাগ করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) বিষয়টি গুলশান থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আগত ব্যক্তিরা মূলত সাহায্যের আবেদন নিয়ে এসেছিলেন। নিরাপত্তার খাতিরে এবং নির্ধারিত প্রোটোকল রক্ষায় তাদের সরিয়ে থানায় আনা হয়। থানায় আনার পর মানবিক দিক বিবেচনায় তাদের ইফতার করানো হয়েছে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অন্য কোনো উদ্দেশ্য পাওয়া যায়নি। বর্তমানে তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930