• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৪
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় আজ মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নগরভবনে মেয়র দপ্তরকক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি ও রাজশাহী- (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, ডা: তবিবুর রহমান শেখ, নাইমুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ.ফ.ম জাহিদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, প্রচার সম্পাদক দীলিপ কুমার ঘোষ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সদস্য মোখেলেছুর রহমান কচি, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, হাফিজুর রহমান বাবু, আখতারুল আলম, ইউনুস আলী, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর কৃষক লীগ সাধারণ সম্পাদক সাকির হোসেন, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আকতার আলী, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।

এদিকে মাননীয় রাসিক এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী- (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

এছাড়া রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম ও সাধারণ সম্পাদক মো. আকতার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর প্রমুখ।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031