• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলা

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৫
প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলা

প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মোরছালীন বাবলা। রংধনু গ্রুপের এক আদেশে তাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ১ জানুয়ারি ২০২৫ থেকে এ দায়িত্ব পালন করছেন। মোরছালীন বাবলা প্রতিদিনের বাংলাদেশের প্রতিষ্ঠাকাল থেকে ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন দায়িত্ব গ্রহণের সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির প্রকাশক কাওসার আহমেদ অপু। এ সময় উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের উপ সম্পাদক মশিউর রহমান টিপু। পরবর্তীতে প্রতিষ্ঠানের সহকর্মীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নারায়ণগঞ্জে জন্মগ্রহণকারী মোরছালীন বাবলা দেশের স্বনামধন্য ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল ওয়ান ও চ্যানেল আই এবং প্রিন্ট মিডিয়া নয়াদিগন্ত, মানবজমিন এবং জনকণ্ঠে সাংবাদিকতা করেছেন। এ ছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31