রাজীব কান্তি দে/ঢাকা
পবিত্র মাহে রমযানের মহিমার স্নিগ্ধতায় ছেয়ে গেছে পুরো মুসলিম বিশ্ব। ঘরে ঘরে পালিত হচ্ছে পবিত্র মাহে রমযান এবং প্রতিদিনই চলছে ইফতারের বিশেষ আয়োজন। পবিত্র এই মাস উদযাপন উপলক্ষে বর্ণালী সাজে সেজেছে সোনারগাঁও হোটেল এবং সাথে একমাত্র ব্র্যান্ড পার্টনার হিসেবে আছে ইসলামি ব্যাংক পিএলসি। ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রেখে এবং প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছরও ঢাকার আইকনিক পাঁচ তারকা হোটেল সোনারগাঁওতে রয়েছে জমকালো আয়োজনের সমারোহ।
পবিত্র এই মাস জুড়ে পাওয়া যাচ্ছে সকলের পছন্দের সোনারগাঁও হোটেলের ঐতিহ্যবাহী ও বিখ্যাত হালিম এবং জিলাপি। আধা কেজি এবং এক কেজি ওজনে পাওয়া যাচ্ছে জিলাপি যার নির্ধারিত মূল্য যথাক্রমে ১৭৫০ টাকা এবং ২৯৫০ টাকা। হালিম পাওয়া যাচ্ছে মাত্র ২,৮৫০ টাকা এবং ৪,৪৫০ টাকায়। অতিথিগণ ইসলামি ব্যাংকের সিলেক্টেড ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করে হালিম-জিলাপিতে ১ টি কিনলে ১ ফ্রি অফারটি উপভোগ করতে পারবেন এবং ইসলামি ব্যাংকের সিলেক্টেড কার্ডের মাধ্যমে লবি লাউঞ্জ রেস্টুরেন্টে টেকঅ্যাওয়ে বক্সে পাচ্ছেন ২০% ডিস্কাউন্ট।
হোটেলের ক্যাফে বাজার এবং ওয়েসিস এ রয়েছে ইফতার এর আয়োজন যেখানে (নির্দিষ্ট ব্যাংক কার্ডের বিপরীতে) ১টি বুফে ইফতার কিনলেই পাচ্ছেন যথাক্রমে ১টি, ২টি ফ্রি। এ ছাড়াও ডাচ্ বাংলা ব্যাংকের নির্দিষ্ট কার্ড এ থাকছে ৩টি বুফে ইফতার ফ্রি। প্রতিদিনই রয়েছে রকমারি খাবারের বুফে ইফতার যা পাওয়া যাচ্ছে মাত্র ৬৫০০ টাকায়।
বাহারি রকম মুখরোচক খাবারের আকর্ষণীয় আয়োজনের পাশাপাশি পবিত্র এই রমজান মাস উপলক্ষে সোনারগাঁও হোটেলে রয়েছে অনেকগুলো আকর্ষণীয় রুম অফার। প্রতি রাত মাত্র ১১,৯৯৯ টাকায় বাংলাদেশী নাগরিকগণ পাচ্ছেন আকর্ষণীয় ডিলাক্স রুম এবং এই প্যাকেজে রুমের সাথে সকালের নাস্তা অথবা সাহ্রি থাকছে সম্পূর্ণ ফ্রি।
এছাড়াও রয়েছে ১ রুম নাইট কিনলে ১ রুম নাইট ফ্রি অফার, যেখানে প্রতিরাত রুমের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২০,০২৪ টাকা এবং এই প্যাকেজে রুমের সাথে সকালের নাস্তা অথবা সাহ্রি থাকছে সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ রমজান মাস জুড়েই রুমের এই বিশেষ রুম অফারটি উপভোগ করা যাবে।
সকল প্রকার অফারের ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে অতিথিগন +৮৮ ০১৭১৩৩৮২৬০৯ অথবা +৮৮০১৭১৩০৩০৫২৮ নাম্বারে কল দিয়ে জেনে নিতে পারবেন। এছাড়াও হোটেলের অফিসিয়াল ফেইসবুক পেইজ মাধ্যমেও বিস্তারিত জানা যাবে।