বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক
পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় সেনাগৌরব পদক (এসজিপি) অর্জন করেছেন।
রবিবার দুপুরে সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ- জামানের কার্যালয়ে গেলে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনাবাহিনী প্রধান।ভবিষ্যতের জন্যও অনুপ্রাণিত করেন সেনাপ্রধান।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। সেখানে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতির সামাল দেন দীর্ঘ সময় ধরে। এবং সেটির সমাধান করেন।