• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পীরগঞ্জে মোটর শ্রমিকের মৃত্যুর অনুদান প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৫
পীরগঞ্জে মোটর শ্রমিকের মৃত্যুর অনুদান প্রদান

বিশেষ প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা মোটর শ্রমিক রেজিঃ নং- রাজ-৮৮ স্ট্যান্ড কমিটি পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মৃত নুরুল ইসলামে স্ত্রী আনিসা বেগম, মৃত গীরিধারীর স্ত্রী প্রতিমা রাণী, মৃত জেবুর স্ত্রী কল্পনা রাণী, মৃত আলী হোসেনের স্ত্রী আনু বেগম অনুদানের টাকা দেয়া হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ।

৩১ ডিসেম্বর দুপুরে মোটর শ্রমিক রাজ-৮৮ স্ট্যান্ড কমিটি পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নিজ কার্যালয়ে ৪ জন মৃত ব্যক্তির পরিবারকে এ অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পীরগঞ্জ মোটর শ্রমিক স্ট্যান্ড কমিটির সহ সভাপতি দবিরুল ইসলাম, সহ-সম্পাদক সালামত, কোষাধক্ষ্য ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, কার্য্যনির্বাহী সদস্য মহিদুল ইসলাম, সাদেকুল ইসলাম, শরিফুল ইসলাম , সাংবাদিক সাইদুর রহমান মানিক, নুরুন নবী রানা আজকের পত্রিকা ও মাহফুজুল হক হিরা দেশ বুলেটিন পত্রিকা।