• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সম্প্রতি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সম্প্রতি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজ মঙ্গলবার ঢাকা সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মো. আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সচিব জনাব মো. আব্দুল খালেক বলেন, “এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এটি একটি হৃদয়বিদারক ঘটনা, যা আমাদের সকলকে ব্যথিত করেছে। নিহতদের পরিবারকে আমরা সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহমর্মিতা প্রকাশ করছি।” দোয়া মাহফিল পরিচালনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. মনিরুল ইসলাম।

দোয়া মাহফিলে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930