• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পানছড়িতে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প৩ শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬
পানছড়িতে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প৩ শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

“স্বাস্থ্য কার্ড তারেক রহমানের অঙ্গীকার, সুস্বাস্থ্য হোক সকল জনতার অধিকার”—এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে বিকাল পর্যন্ত পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরি, স্কয়ার, ইরস্টোফার্মা ও বেক্সিমকো ফার্মা।
কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।

ক্যাম্পে চিকিৎসা সেবা দেন ডা. ইকবাল উদ্দিন চৌধুরী, ডা. অরূপ ধর, ডা. ফাতিন ইশরাক, ডা. আইচুক রোয়াজা ও ডা. আমরিন মাহবুব। আয়োজকদের তথ্যমতে, এ কর্মসূচিতে তিন শতাধিক নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

এ ধরনের উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মাঝে সন্তোষ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে বলে জানান আয়োজকরা।