• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পরিবেশ মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তার মৃত্যুত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সচিবের শোক।

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪
পরিবেশ মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তার মৃত্যুত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সচিবের শোক।


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেনের মৃত্যুতে মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সচিব ড. ফারহিনা আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

আজ পৃথক শোকবার্তায় তাঁরা বলেন, মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেনের মৃত্যু আমাদের জন্য গভীর বেদনার। তিনি ছিলেন সদালাপী ও সাদামনের মানুষ। তাঁর মৃত্যুতে আমরা একজন নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালাম। তাঁর কর্মময় স্মৃতি সহকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মো. আকতার হোসেন (৫২) গত রাত ১২:৩০ মিনিটে মতিঝিল এজিবি কলোনিস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯৯৫ সালে সরকারি চাকরিতে যোগদান করেন এবং ২৯ বছর ধরে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। আমরা তাঁর সন্তানদের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930