• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক:

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৪
পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক:

বন্যপ্রাণীর অবৈধ পাচার রোধে বাংলাদেশের ভারত একযোগে কাজ করবে-পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বন্যপ্রাণীর অবৈধ পাচার রোধে বাংলাদেশের সাথে একযোগে কাজ করবে ভারত। এছাড়াও, বাঘ সংরক্ষণে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রটোকল বাস্তবায়ন এবং সুন্দরবন সংরক্ষণ বিষয়ে দুদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম জোরদার করা হবে। এলক্ষ্যে ভারতীয় ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।

আজ (২৫ জানুয়ারি, ২০২৪) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে তার অফিসে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উভয় দেশ একসাথে কাজ করবে। এলক্ষ্যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ও ন্যাশনাল এডাপটেশন প্লান বাস্তবায়নেও একযোগে কাজ করা হবে। তিনি বলেন, মেরিন বায়োডাইভারসিটি সংরক্ষণ, ইকো-ট্যুরিজম ও সক্ষমতা বৃদ্ধিতেও দুদেশ একযোগে কাজ করবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, পরিবেশ, বন সংরক্ষণ ও উন্নয়নে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই সম্পর্ক আরও জোরদার করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে চাই।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31