• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৪
পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ

রাজধানীর কাওলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত ০২:৩০ ঘটিকায় বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী রাস্তায় কাওলা এলাকায় নতুন নির্মিত স্টীলের ফুটওভার ব্রিজের নীচে পাকা রাস্তায় পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী রাস্তায় কাওলা এলাকায় নতুন নির্মিত স্টীলের ফুটওভার ব্রিজের নীচে পাকা রাস্তার উপর শটগানের গুলি পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের টহলদল উল্লিখিত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930