• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পররাষ্ট্রমন্ত্রীর সাথে জাপানের জ্যেষ্ঠ উপ-পররাষ্ট্রমন্ত্রী এর সাক্ষাত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৬, ২০২৪
পররাষ্ট্রমন্ত্রীর সাথে জাপানের জ্যেষ্ঠ উপ-পররাষ্ট্রমন্ত্রী এর সাক্ষাত

বাংলাদেশ সফররত জাপানের জ্যেষ্ঠ উপ-পররাষ্ট্রমন্ত্রী ওনো কেইচি (ONO Keiichi) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাত করেছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি (IWAMA Kiminori) ও দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে অন্তরঙ্গ সহযোগী হিসেবে জাপানের বিস্তৃত ভূমিকার প্রশংসা করেন এবং গত মে মাসে দু’দেশের মধ্যে ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বিষয়ে প্রথম রাউন্ড আলোচনার ফলাফলকে দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ২০২৬ সালে নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের পরও জাপানের অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন সুবিধা চালু রাখার প্রক্রিয়ার ওপরও জোর দেন ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী এ সময় দেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে জাপানের ভূমিকা বৃদ্ধি এবং চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান জানালে জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930