• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার,২ এপ্রিল ২০২৬ ব্যাংকটির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৬
ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার,২ এপ্রিল ২০২৬ ব্যাংকটির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন, পরিচালক নাজনীন আহমেদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এসময় তারা ন্যাশনাল ব্যাংকের গৌরবময় পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন, স্মৃতিচারণ করেন এবং ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930