অদ্য সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সদর, নোয়াখালীর আয়োজনে পৌর বাড্ নার্সিং স্কুল প্রাঙ্গণ, সদর, নোয়াখালীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, নোয়াখালী মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, সম্মানিত পুলিশ সুপার, নোয়াখালী।
সম্মানিত অতিথিবৃন্দ প্রথমে বর্ণাঢ্য র্যালি এবং পরবর্তিতে প্রাণিসম্পদ মেলা পরিদর্শন এবং আলোচনা সভায় অংশগ্রহন করেন এবং তাঁদের বক্তব্যে বলেন জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো খামারিদের মাঝে সেবা পৌঁছে দেওয়া, নতুন উদ্ভাবন তুলে ধরা এবং প্রদর্শনীর মাধ্যমে জনগণকে প্রাণিসম্পদের গুরুত্ব সম্পর্কে সচেতন করা।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপারে(সদর সার্কেল), নোয়াখালী। জনাব হোমায়রা ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সদর, নোয়াখালী।