• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নৈরাজ্যকারীদের আইনের আওতায় আনা হবে- শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৫, ২০২৪
নৈরাজ্যকারীদের আইনের আওতায় আনা হবে- শিল্পমন্ত্রী

রাজীব দে/ঢাকা

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, নরসিংদী জেলখানা সহ সারাদেশে যারা নজিরবিহীন তান্ডব ও নৈরাজ্য চালিয়েছে, বিভিন্ন সরকারি স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করেছে এবং এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে, তাদেরকে খুুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

মন্ত্রী আজ দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার বিদ্যমান পরিস্থিতির উন্নয়নে বদ্ধপরিকর এবং এ জন্য যা যা করণীয় তা করে যাচ্ছে। তিনি বলেন, নরসিংদী জেলখানায় যে নারকীয় ঘটনা ঘটেছে সেজন্য সরকার সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনীসহ সরকারের প্রতিটি সেক্টরকে কাজে লাগিয়ে আজ নরসিংদীর পরিস্থিতি শান্ত করেছেন।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং মাসুদা সিদ্দিকী রোজী, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930