• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি পৌর এলাকায় জনসংযোগ ও উঠান বৈঠক

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি পৌর এলাকায় জনসংযোগ ও উঠান বৈঠক

আজ সোমবার ০২ ফেব্রুয়ারি, ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থি জুঁই চাকমা নির্বাচনী প্রচারণার ১২তম দিনে রাঙামাটি সদর উপজেলায় পৌরসভা এলাকার বিহারপুর, মাষ্টার পাড়া, শান্তিনগর, রসুলপুর, গর্জনতলী ও কাঠালতলী এলাকায় নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ এবং উঠান বৈঠক করেন।
নির্বাচনী প্রচারণায় বিহারপুর-মাষ্টার পাড়ায় উঠান বৈঠক এ জুঁই চাকমা বলেন, রাঙামাটিতে সকল প্রার্থিরা নির্বাচনী আচরণ বিধি মানছেন না।
এবিষয়ে তিনি রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফী এর দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ না হলে গণঅভ্যর্থন এর অর্জন বিফলে যাবে।
এদেশে আর গণতন্ত্র পুন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
আমি ও আমার পার্টি গণতন্ত্রের পক্ষে এ কারণে আমি রাঙামাটি ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি।
এক কথায় বলতে গেলে আমি অসম প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি।
ক্ষমতার পট পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে যে নির্বাচন তাই আমি গণতন্ত্র রক্ষা স্বার্থে এবং জনগণের ভোটাধিকার রক্ষার্থে এবার আমি নির্বাচন করছি।
আগামী ১২ ই ফেব্রুয়ারিতে কোদাল মার্কায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
এসময় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটর যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য মঈন উদ্দিন,সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা,জুঁই চাকমার নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930