রাজীব- তাজ
নাটোর ৪ এর নন্দিত জননেতা এবং নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডাক্তার মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি’র শপথ গ্রহণের পরে গতকাল তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নাটোর জেলার বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মোঃ মোখলেসুর রহমান মিন্টু।এসময় তার নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলার কয়েকজন ইউপি চেয়ারম্যান এবং বিভিন্ন স্তরের স্থানীয় সব মান্যগণ্য নেতা। তাদের মধ্যে দেশ, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের ভবিষ্যৎ উন্নয়ন সংক্রান্ত কথা বার্তা হয়।
উল্লেখ্য, মোঃ মোখলেসুর রহমান মিন্টু গোল্ডেন বয়লার ইন্ডাস্ট্রির ফাউন্ডার এবং সিইও। ঢাকার সাভারের আশুলিয়াস্থ কুটুরি বাজারে গোল্ডেন বয়লারের কারখানা রয়েছে। মিরপুরে মূল অফিস অবস্থিত। এলাকাতে মিন্টু সাহেবের বেশ সুনাম রয়েছে। বিশেষ করে মানবাধিকার সংশ্লিষ্ট কাজে এবং গরীব- দু:খী ও মেহনতী মানুষের সেবায় তার মহতী অবদানের কথা জনে জনে মুখরিত। কোভিড ১৯ মহামারীর সময়ে তার মানবিক কাজের উদাহরণ অফিসের কর্মচারীগণ এবং নাটোর জেলার অনেকেই জানে।