• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নাগরিক প্লাটফর্ম ‘ইন্তিফাদা বাংলাদেশ’র আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২, ২০২৫
নাগরিক প্লাটফর্ম ‘ইন্তিফাদা বাংলাদেশ’র আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পর সফলতা ও ব্যর্থতার পর্যালোচনায় রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যেখান থেকে ‘ইন্তিফাদা বাংলাদেশ’ নামে নতুন একটি নাগরিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা মির ঈদ্রিস। আর সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার ও অ্যাক্টিভিস্ট এম মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই ‘ইন্তিফাদা বাংলাদেশ’-এর লক্ষ্য ও রূপরেখা তুলে ধরেন লেখক ও প্রকাশক আবু তাসমিয়া আহমেদ রফিক।

তিনি বলেন, ইন্তিফাদা বাংলাদেশের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টির জন্য—জাতীয় পরিসরে মুসলিম বাংলার মূল্যবোধ ও ইচ্ছা-আকাঙ্কার পক্ষে অবস্থান নেওয়া। কওম ও যমীনের স্বার্থে অগ্রগামী ভূমিকা পালন, মুসলিম আত্মপরিচয়ে উজ্জীবিত প্রজন্ম গঠন এবং তাওহীদী সমাজ নির্মাণই এর উদ্দেশ্য।’

এ সময় বক্তারা বলেন, এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদের অবসান। তবে, যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব শুরু হয়েছিল, তা আজ অনেকটাই ম্লান। ব্যর্থতার দায় রাষ্ট্র ও পরবর্তী শাসনব্যবস্থার।

তারা বলেন, শহীদ ও আহতদের পাশে রাষ্ট্র দাঁড়াতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের অপরাধীদের বিচারে গড়িমসি চলছে। বহু খুনি পালিয়ে যেতে পেরেছে রাষ্ট্রীয় সহায়তায়।
সংস্কারের নামে ধর্ম ও দেশের বিরুদ্ধে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে।

সেমিনারে বক্তব্য রাখেন মূফতী জসিম উদ্দিন রহমানি, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতী ফখরুল ইসলাম, প্রফেসর ড. সরোয়ার, বিশ্লেষক ও ফিলোসফার, আসিফ মাহতাব উৎস, মেজর শাহিন, ডা: মেহেদি, ডা: শামসুল আরেফিন শক্তি, নেক্সাস প্রতিনিধিত্বকারী সাবেক কর্নেল হাসিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, সাবেক নৌবাহিনী কমোডর মেসবাহউদ্দিন, ব্রিগেডিয়ার (অব.) আবু নাসের, সাবেক সেনা কর্মকর্তা মেজর কামরুল ইসলাম, মেজর রাশেদ খান, সাবেক সচিব মোহিউদ্দিন ফারুক, লেখক ও সংগঠক রেজোয়ান হারুন, জামিআ’তুল মুদাররিসীন বাংলাদেশের প্রতিনিধি মাহমুদুল হাসান, সাবেক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর হাসানুজ্জামান, সাবেক সচিব নূরে আলম মিয়া প্রমুখ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930