• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ, স্বল্পমূল্যে আবাসন ও কৃষিজমি রক্ষার অঙ্গীকার

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬
নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ, স্বল্পমূল্যে আবাসন ও কৃষিজমি রক্ষার অঙ্গীকার


রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
Rajib Dey special correspondent:

আজ বুধবার রিহ্যাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভার মাধ্যমে নতুন কমিটি তাদের কার্যক্রম শুরু করে। নতুন প্রেসিডেন্ট হিসেবে ড. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

বোর্ড সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আকতার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো: বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম উবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো: হারুন অর রশিদ এবং চট্টগ্রাম রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোরশেদুল হাসানসহ অন্যান্য পরিচালকবৃন্দ।

গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে ৭ জন অফিস বেয়ারার ও ২২ জন পরিচালক নির্বাচিত হন। আপিল কার্যক্রম শেষে গতকাল (২১ এপ্রিল মঙ্গলবার) রাতে নির্বাচন বোর্ড চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। বোর্ড সভায় নির্বাচিত পরিচালকদের মধ্যে মুহাম্মদ লাবিব বিল্লাহ, উম্মে জাহান আরজু, হাবিবুর রহমান হাবিব, এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ চৌধুরী, শেখ কামাল, মো. এমদাদুল হোসেন সোহেল, ড. এন. জোহা, আলহাজ্ব প্রফেসর মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো: এমদাদুল হক, মো: মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরুজ সরদার, আলহাজ্ব গোলাম কিবরিয়া মজুমদার, এ এস এম আব্দুল গফফার মিয়াজী এবং সারিস্ত বিনতে নুর উপস্থিত ছিলেন।

সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান ও বিদায়ী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত নেতারা আবাসন খাতের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। তারা বিশেষভাবে কৃষিজমি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, অপরিকল্পিত নগরায়ণের ফলে কৃষিজমি দ্রুত হ্রাস পাচ্ছে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তাই ভবিষ্যৎ পরিকল্পনায় কৃষিজমি নষ্ট না করে টেকসই ও পরিকল্পিত নগরায়ণের দিকে গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া ঢাকার আশপাশে প্রায় ৪৫ লক্ষ টাকার মধ্যে ছোট আকারের ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনার কথাও জানান তারা। এই উদ্যোগের মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ জানান, উঁচু ভবন নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারের নীতিগত সহায়তার মাধ্যমে নির্মাণ ব্যয় কমানোর চেষ্টা করা হবে।
তারা আরও বলেন, আবাসন খাতে দীর্ঘদিন ধরে বিদ্যমান বিভিন্ন সমস্যা—যেমন উচ্চ নিবন্ধন ব্যয়, ব্যাংক ঋণের সীমাবদ্ধতা এবং প্রকল্প অনুমোদনের জটিলতা—সমাধানে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে সকল স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করেন তারা।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, তাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে একদিকে কৃষিজমি রক্ষা পাবে, অন্যদিকে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930