• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন এলাকায় বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫
ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন এলাকায় বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় রয়েছে ধর্ম যার যার রাষ্ট্র সবার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের মানুষ তা পুনরায় প্রমান করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

তিনি আরোও বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র টেকসই হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের মুখে হাসি ফুটবে।

অভি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান এমন প্রশ্ন ছিল না। তাই স্বাধীন বাংলাদেশেও তথাকথিত সংখ্যালঘু বা সংখ্যাগুরু নিয়ে চিন্তার কোনো অবকাশ নেই। দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করবে—এটিই বিএনপির নীতি ও রাজনীতি। আমরা বিশ্বাস করি দল-মত-ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, সদস্য সচিব সুজন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাওন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুর রহমান জনি, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সম্রাট বাবর, কৃষক দল নেতা আমিন ব্যাপারি প্রমুখ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930