• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“ধর্ষকদের ক্রসফায়ারের দাবি রাইট টক বাংলাদেশের”

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২৬
“ধর্ষকদের ক্রসফায়ারের দাবি রাইট টক বাংলাদেশের”

সারাদেশে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাইট টক বাংলাদেশ।

শুক্রবার বিকালে রাজধানীর কারওয়ান বাজার ফোয়ারার সামনে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।

এ সময় রাইট টক বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ বলেন, সারাদেশে শিশু ধর্ষণ নারী নির্যাতন বেড়েই চলেছে। এটি সমাজের চরম অবক্ষয়। এখন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। মাদকের পুরো দেশ শেষ হয়ে যাচ্ছে।
তিনি বলেন, সরকারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এবং সকল ধর্ষিতা শিশুর ধর্ষকদের প্রকাশ্যে ক্রসফায়ার দিতে। মাদক ব্যবসায়ী ও সেবীদের আস্তানা ধ্বংস করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজনৈতিক বিশ্লেষক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা। তিনি বলেন, দেশে সবধরনের অপরাধ বন্ধে সরকারকে কঠোর হতে হবে। পুনরায় যেন এসব অপরাধ সংঘটিত না হতে পারে।

এছাড়াও বক্তব্য রাখেন উপদেষ্টা নুরুল ইসলাম হুদা, মোহাম্মাদ সালু, ইমরান হাদি ও তালহা সরকার।

এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জাকির হোসেন, লামিয়া আক্তার, এম এ রুমেল, রাকিব হোসেন শাওন, জাহিদুল ইসলাম রেদওয়ান ও আফ্লাম মাহমুদ রাসেলসহ সকল স্বেচ্ছাসেবকরা।