• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পুরান ঢাকার ঐতিহ্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬
পুরান ঢাকার ঐতিহ্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তাঁর স্ত্রী ডিয়ান পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি, ঐতিহাসিক স্থাপত্য এবং ঐতিহ্যবাহী আতিথেয়তা উপভোগ করেছেন। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তাঁরা পুরান ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষের সাথে মতবিনিময় করেন।

লালবাগ কেল্লা ও সাংস্কৃতিক সংরক্ষণ: রাষ্ট্রদূতের সফরের মূল আকর্ষণ ছিল মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন লালবাগ কেল্লা। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের ‘অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’ (AFCP)-এর আর্থিক সহায়তায় সংস্কার ও সংরক্ষিত কেল্লার হাম্মামখানা (রাজকীয় স্নানাগার) ঘুরে দেখেন তাঁরা। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনের সফল পুনরুজ্জীবনে রাষ্ট্রদূত গভীর সন্তোষ প্রকাশ করেন।

এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্রদূত তহবিলের মাধ্যমে এখানে দারুণ কাজ হয়েছে। কয়েক বছর আগের তুলনায় এর বর্তমান রূপ সত্যিই চমৎকার। এখানে পুনরায় ফিরে আসতে পেরে এবং উষ্ণ আতিথেয়তা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।”

ঐতিহাসিক হোসেনী দালান ও জনপদ ভ্রমণ: লালবাগ কেল্লা থেকে বেরিয়ে রাষ্ট্রদূত দম্পতি সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনী দালান পরিদর্শন করেন। এরপর তাঁরা পুরান ঢাকার চিরচেনা ব্যস্ত অলিগলিতে হেঁটে বেড়ান এবং যান্ত্রিক শহরের মাঝে প্রাচীন এই জনপদের মানুষের জীবনযাত্রা ও প্রাণচাঞ্চল্য দেখে রোমাঞ্চিত হন।

ঢাকাইয়া আতিথেয়তা ও খাবার: সফরকালে তাঁরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করেন। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরটি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি যুক্তরাষ্ট্রের সম্মান ও বন্ধুত্বের একটি বহিঃপ্রকাশ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031