• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দৈনিক আমার দেশ সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫
দৈনিক আমার দেশ সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন

কুমিল্লার দাউদকান্দিতে কর্মরত বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা। আজ বুধবার বিকেলে দাউদকান্দি প্রেস ক্লাবে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে প্রকৌশলী মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানানো হয়।
মাহমুদুর রহমান দাউদকান্দি উপজেলার কৃতী সন্তান। তার মা হাসানপুর শহীদ নজরুল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। দাউদকান্দি উপজেলায় কর্মরত সাংবাদিকদের অনেকেই তাঁর ছাত্র ছিলেন।
মাহমুদুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের নেতিবাচক বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় তাকে নির্যাতনের শিকার হতে হয়। আমার দেশ পত্রিকার প্রকাশনাও বন্ধ করে দেওয়া হয়। মামলার পর মামলা দায়ের করার কারণে মাহমুদুর রহমান মানসিকভাবে পর্যুদস্ত হয়ে এক পর্যায়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি দেশে ফিরে আসেন। আমার দেশ-এর প্রকাশনাও নতুনভাবে শুরু হয়।
দাউদকান্দির সাংবাদিকদের সম্মাননার জবাবে মাহমুদুর রহমান বলেন, আপনারা আজ আমাকে যেভাবে বরণ করে নিলেন এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ করলেন তার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আশা করি শিগগিরই আবার আমাদের দেখা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31