• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশের বাজারে এআই-নির্ভর মানের রাজা অনার এক্স৬সি স্মার্টফোন আনবে অনার বাংলাদেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫
দেশের বাজারে এআই-নির্ভর মানের রাজা অনার এক্স৬সি স্মার্টফোন আনবে অনার বাংলাদেশ

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ দেশের বাজারে উন্মোচন করবে জনপ্রিয় অনার এক্স সিরিজের নতুন ডিভাইস ‘অনার এক্স৬সি। দুর্দান্ত এআই অভিজ্ঞতা ও নির্ভরযোগ্য পারফরমেন্সের মাধ্যমে মিডরেঞ্জ স্মার্টফোনের জগতে নতুন এক মানদণ্ড তৈরি করতে যাচ্ছে তাদের এ নতুন সংযোজন।

অনার এক্স৬সি-তে রয়েছে এআই এর জন্য নির্দিষ্ট বাটন। এই এআই বাটনের সাহায্যে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবেন, সেই সাথে থাকছে থাকবে বিভিন্ন বস্তু শনাক্তকরণ, অনুবাদ ও ঝটপট সার্চ দেয়াসহ বিভিন্ন ফিচার ব্যবহারের সুযোগ। এছাড়াও, স্মার্টফোনটিতে থাকা এআই ইরেজার ছবি তোলার সময় পেছনের পথচারী বা অনাকাঙ্ক্ষিতভাবে কেউ যদি ফ্রেমে ঢুকে যায় তাহলে সেটি বুদ্ধিমত্তার সাথে মুছে ফেলবে। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এই ডিভাইসটিতে রয়েছে ম্যাজিকওএস, এতে করে ব্যবহারকারী নিজের মত করে বিভিন্ন অ্যাপ্লিকেশন ও ফিচার ব্যবহার করতে পারেন।

ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, যা আলোর ভিন্নতা ও তারতম্য সত্ত্বেও স্পষ্ট ও উজ্জ্বল ছবি তুলতে পারে। আর তাই যারা ছবি তুলতে ভালোবাসেন, তারা নির্দ্বিধায় কিনে ফেলতে পারেন এই ফোনটি।

দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিতে ফোনটিতে রয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার হাওয়ার ব্যাটারি। পাশাপাশি, প্রতিদিনের ফোনের ব্যবহারকে আরও সুরক্ষিত করবে এর এসজিএস প্রিমিয়াম সার্টিফিকেশন। স্মার্টফোনটি এসজিএস প্রিমিয়াম সার্টিফায়েড হওয়ার কারণে দুর্ঘটনাবশত ডিভাইসটি হাত থেকে পড়ে গেলেও ভাঙা বা নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এছাড়া, এর আইপি-সিক্সফোর রেটিং দিবে পানি ও ধুলোবালি থেকে সুরক্ষা।

সবমিলিয়ে দারুণ এআই অভিজ্ঞতা, স্থায়িত্ব ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে তৈরি করা হয়েছে এ স্মার্টফোনটি ফোনটি। একইসাথে, স্টাইল ও নান্দনিকতায় কোন আপোষ না করেই নতুন স্মার্টফোন স্বাচ্ছন্দ্যে ফোনটি ব্যবহার করতে পারবেন।

অনার বাংলাদেশ

বৈশ্বিকভাবে স্মার্ট ডিভাইসের নেতৃস্থানীয় উৎপাদক প্রতিষ্ঠান অনার। বিশ্বের অনুকরণীয় প্রযুক্তি ব্র্যান্ড হয়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিষ্ঠান এর পণ্য ও সেবার মাধ্যমে সবার জন্য একটি নতুন ইন্টেলিজেন্ট বিশ্ব তৈরিতে প্রত্যাশী। গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) অবিচলভাবে মনোযোগ বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে সবাইকে সর্বাধুনিক প্রযুক্তিতে সক্ষম এবং যেকোনো কিছু পাওয়ার ক্ষেত্রে তাদের স্বাধীন করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সাশ্রয়ী বাজেটে মানসম্পন্ন স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও ওয়্যারেবলের সমাহার রয়েছে তাদের। অনারের পোর্টফোলিওতে রয়েছে উদ্ভাবনী, প্রিমিয়াম ও নির্ভরযোগ্য পণ্য, যেন সবাই তার নিজের সবচেয়ে সেরাটি হয়ে উঠতে সক্ষম হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930