• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাসুদ পারভেজ

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাসুদ পারভেজ

উৎসবমুখর পরিবেশ আর নতুন বছরের নতুন সূর্যের আলোয় বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ—বাঙালি জাতির প্রাণের উৎসব ও বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে এবং রিজেন্ট গ্রুপের সকল কমকর্তা কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাসুদ পারভেজ।

এক শুভেচ্ছা বার্তায় মুহাম্মদ মাসুদ পারভেজ বলেন, “পহেলা বৈশাখ আমাদের বাঙালির এক অনন্য ও ঐতিহ্যবাহী উৎসব, যা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও শক্তিশালী করে। নতুন বছরের এই শুভ লগ্ন আমাদের পুরোনো সকল জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে নতুন উদ্দীপনায় সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, “নতুন এই বছরটি সকলের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক। ধর্ম-বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ আমাদের যে অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা দেয়, সেই বন্ধন আরও দৃঢ় হোক।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশের শিল্প ও অর্থনৈতিক খাতের সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930