• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ‘দি লেবেল কিং’-এর এমডি মোঃ সিরাজ উদ্দিন

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২১, ২০২৬
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ‘দি লেবেল কিং’-এর এমডি মোঃ সিরাজ উদ্দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পুরানো ঢাকার লালবাগের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘দি লেবেল কিং’-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সিরাজ উদ্দিন (MD Sirajuddin)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়। আমি আশাবাদ ব্যক্ত করি যে, ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে।”

জনাব মোঃ সিরাজ উদ্দিন আরও বলেন, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার। তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিজ নিজ পরিবার-পরিজন নিয়ে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে—সেই প্রত্যাশা ব্যক্ত করেন।