• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দু’দিনব্যাপী বাংলাদেশ ও ভারত নৌসচিব পর্যায়ের সভা সমাপ্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৩


দু’দিনব্যাপী বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌসচিব পর্যায়ের সভা, প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেড (পিআইডব্লিউটিএন্ডটি) এর অধীন স্ট্যান্ডিং কমিটির সভা এবং ইন্টার গভার্ণমেন্টাল কমিটির (আইজিসি) সভা গতরাতে ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শেষ হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং এন্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রমাচন্দ্রন (T K RAMACHANDRAN) নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
বাংলাদেশের পক্ষে উক্ত সভাসমূহে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল এবং ভারতের ২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল উপস্থিত ছিল।
১৯ ডিসেম্বর সকালে প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেড (পিআইডব্লিউটিএন্ডটি) এর অধীন স্ট্যান্ডিং কমিটির সভা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-১) শেখ মোঃ শরীফ উদ্দিন এনডিসি এবং ভারতের পক্ষে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান শ্রী সঞ্জয় বন্দোপাধ্যায় (SANJAY BANDOPADHYAY) নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন। বিকেলে ইন্টার গভার্ণমেন্টাল কমিটির (আইজিসি) সভায় দু’দেশের সচিব নেতৃত্ব দেন। গতকাল ২০ ডিসেম্বর নৌসচিব পর্যায়ের সভায় দু’দেশের সচিব নেতৃত্ব দেন।
বিকালে প্রতিনিধিদল পদ্মা সেতু পরিদর্শন করেন। রাতে যৌথ কার্যবিবরণী স্বাক্ষরিত হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930