• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দাউদকান্দিতে বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২২, ২০২৫
দাউদকান্দিতে বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।।

আমার দেশ আমার পরিবেশ – রাখবো সুস্থ সুন্দর বাংলাদেশ এই পদিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত বাংলাদেশ পরিবেশ স্কুলের উদ্যোগে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন  উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন  অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২২মে) বিকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাও গ্রামে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূইয়ার বাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পরিবেশ ও কৃষি পদক প্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি অধ্যাপক মতিন সৈকত।
তিনি বলেন’ বিশ্বব্যাপি পরিবেশ ধ্বংসের মহাযজ্ঞ চলছে। প্রকাশ্য এবং গোপনে পরিবেশ হত্যার মহড়া নিত্য নৈমিত্তিক। চারপাশে চলছে পরিবেশ দহনের দাবানল। নির্বিচারে চলছে বৃক্ষ নিধনযজ্ঞ। বন্যপ্রাণী হত্যার প্রতিযোগিতায় জীববৈচিত্র্য বিলুপ্তির পথে। নদী, নালা, খাল, বিল, জলাশয় আবর্জনা বর্জ্যের  দখল দূষণ দুর্গন্ধে নাভিশ্বাস। পরিবেশ রক্ষার ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ হয়না। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারনে বাংলাদেশের ত্রাহি ত্রাহি অবস্থা। পরিবেশ বাঁচাতে পারলে আমরা বাঁচব। আর এজন্য পরিবেশ রক্ষার আন্দোলন অপরিহার্য।’
আরো বক্তব্য রাখেন পরিবেশবিদ কাজী মোস্তফা কামাল, দূর্বাঘাস সাহিত্য সংসদের সভাপতি সাবেক দুদক কর্মকর্তা কবি মোঃ ওয়াহিদুজ্জামান (জামান ওয়াহিদ), অধূমপায়ী ফোরাম অফ সভাপতি সাংবাদিক মোঃ হানিফ খান, জানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা খন্দকার আল-মামুন, সেকান্দর মাস্টার স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সাবেক সহকারী সমাজসেবা অফিসার  মিজান তালুকদার, জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের সভাপতি মোঃ ইউসুফ নাসির,দোল্লাই নোয়াবপুর সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের  বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মোঃ অহিদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সোহেল রানা, সবুজ ছায়া মাল্টিমিডিয়া স্কুলের প্রতিষ্ঠাতা কাজী মোঃ আক্তার হোসেন, রায়পুর কেসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুল হক, সমাজকর্মী মোঃ আলম সরকার প্রমুখ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930