• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

থিম সং এর শুটিংয়ে অংশগ্রহণ করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মূলত এই গানটি সুর সঙ্গীতসহ গেয়েছেন জনপ্রিয় গায়ক প্রিতম

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৪
থিম সং এর শুটিংয়ে অংশগ্রহণ করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মূলত এই গানটি সুর সঙ্গীতসহ গেয়েছেন জনপ্রিয় গায়ক প্রিতম

গানটিতে শাকিব খানের সঙ্গে নেচেছেন চিত্রনায়িকা মিম সঙ্গে নেচেছেন চিত্রনায়ক সিয়াম ও নায়িকা পুজা চেরী, নায়িকা দিঘি, অভিনেত্রী সারিক সাবা সহ আরো অসংখ্য দেশ সেরা সুপারস্টারস। গানটির নির্মানে কাজ করেছেন রিমার্ক-হারল্যান এর অফিসিয়াল ভিজুয়াল প্রডাকশন টিম। থিম সং টির পরিচালক এবং সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন “রাকিব আহমেদ”।

এফডিসিতে বেশ তোরজোরে নানান আয়োজনের মধ্য দিয়ে শুটিং শেষ করেছে। জানা গেছে শাকিব খান ছাড়াও আরও ১৬ জনের মতো সেলেব্রিটি যোগ দেন এই গানে।

মেগাস্টার শাকিব খান এর কোম্পানি রিমার্ক-হারল্যান আসন্ন বিপিএল এ ঢাকার টিম কিনেছেন। জনপ্রিয় এ নায়কের কসমেটিকস, স্কিন কেয়ার ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হারল্যানের ক্রিকেট টিম হচ্ছে ‘ঢাকা ক্যাপিটালস’।