• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবি গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র শবে বরাতে হালুয়া-রুটি বিতরণ সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬
ঢাবি গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র শবে বরাতে হালুয়া-রুটি বিতরণ সম্পন্ন

গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যয় এ বছরও পবিত্র শবে বরাত উপদদ্ধে আ ফেব্রুয়ারি ২০২৬ইং, রোজঃ মঙ্গলবার, বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাঙলি সাংস্কৃতির ঐতিহ্য হালুয়া-রুটি নিভরণ ম২ে৬ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলপাড়া এবং সেন্ট্রাল লাইব্রেরির সামনে মোট দুটি স্পটে মোট ১২০০জন শিক্ষার্থীদের মধ্যে হালুয়া-রুটি বিতরণের মধ্য দিয়ে এই বিতরণ কার্যক্রম চলে। এই বিতরণের মূল উদ্দেশ্য ইসলামী মহিমান্বিত দিন গুলোতে বাঙনি মুসলমানদের যে ঐতিহ্য রয়েছে, সেটার পুনর্জাগরণ করা এবং শিক্ষার্থীদের মারে এ দিন গুলো সম্পর্কে সচেতনতা নিশ্চিত করা।

পবিত্র শবে বরাত ইসলামি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখের রাত। মুসলমানদের কাছে এর লিচপূর্ণ ও তাৎপর্যময়। ‘শবে বরাত’ শব্দের অর্থ হলো মুক্তির রাত। এই রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, কুরয়ান ডিলাওয়ার, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। অনেকে মৃত আত্মীয়দের জন্য দোয়া করেন এবং কবর জিয় করেন। শবে বরাত মানুষকে আত্মশুদ্ধি, তাওবা ও আল্লাহর রহমত কামনার সুযোগ এনে দেয়। এই রাত মুসলমানদের জন্য আত্মসমালোচনা, নৈতিক সংশোধন এবং আগামী দিনের জন্য সৎ পথে চলার অঙ্গীকার করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।

উল্লেখ্য, গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি অরাজনৈতিক, ধর্মীয়, আধ্যাত্মিক ও মানবকল্যাণমূলক সংগঠন। এটি মূলত আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা প্রচার, ধর্মীয় মূল্যবোধ সারক্ষণ এবং মানসেবামূলক কার্য পরিচালনার লক্ষ্যে কাজ করে। বাংলাদেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যয়ে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। সংগঠনটি মসজিদ-মাদরাসা উন্নয়ন, ইসলামি শিক্ষা প্রসার, ঈদে দরিদ্রদের সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, শিক্ষা সহায়তা ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে। পাশাপাশি, দেশ ও সমাজে ধর্মীয় সম্প্রীতি, নৈতিকতা ও মানবিকতা গড়ে তুলতে গাউসিয়া কমিটি বিভিন্ন ধর্মীয় আলোচনা সভা ও দাওয়াতি কার্যক্রম আয়োজন করে থাকে। বিশেষত, করোনা মহামারির সময় য আপন সন্তান তাঁর বাবার লাশকে এড়িয়ে যাচ্ছিল তখন শেষ বিদায়ের সাথী হিসেবে পাশে ছিল গাউসিয়া কমিটি বাংলাদেশ। গাউসিয় কমিটি বাংলাদেশ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি আদর্শ ধর্মভিত্তিক সামাজিক সংগঠন হিসেবে পরিচিত।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930