প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের জন্য সংযোগ, পরামর্শ, বিনিয়োগ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে স্টার্টআপ, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে নির্বাচিত ছয়টি স্টার্টআপের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দিয়ে তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পরে তিনি স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর প্রদর্শনী স্টল পরিদর্শন করেন, বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে অবহিত হন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।