• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রায় ছিল সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৪
রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রায় ছিল সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা

ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে সোমবার (২৬ আগষ্ট) বিকেলে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয় অনুষ্ঠানের মঞ্চ হয় পলাশী বাজার এর সামনে।

শ্রীশ্রী জন্মাষ্টমী শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে পলাশী বাজার- জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর- হাইকোর্ট-বঙ্গবাজার-নগর ভবন-গোলাপশাহ্ মাজার- গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত গিয়ে শোভাযাত্রা শেষ হয়।

এ সময় পুলিশের পাশাপাশি যাবতীয় নিরাপত্তায় নিয়োজিত ছিল বাংলাদেশ সেনাবাহিনীর অজেয় চার (৪ বীর)।

শোভাযাত্রার নিশ্ছিদ্র নিরাপত্তায় ছিলেন শান্তি শপথে বলীয়ান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরাও।

ঢাকার পলাশীতে জন্মাষ্টমী তিথি উপলক্ষে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম।

বক্তব্যে এসময় তিনি বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়। এই জনগোষ্ঠী অনিরাপদ থাকলে পুরো বাংলাদেশ অনিরাপদ থাকবে। তাই নতুন বাংলাদেশ গড়তে সব জনগোষ্ঠীর সমান মর্যাদা নিশ্চিত করতে চাই।’

বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে তরুণ এই তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘দেশকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে বাইরের দেশের শক্তিকে রুখে দিতে হবে।’

এসময় পলাশীর জন্মাষ্টমীর মঞ্চে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘কিছু ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভেদ সৃষ্টি করে। এসবের বিপরীতে দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে আমাদের।

এসময় তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর যতবার মন্দিরে হামলা হয়েছে কখনও সেসবের বিচার হয়নি। তবে অন্তর্বর্তী সরকার এমন ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930