• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫
ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি প্রদান

গত ০৮/০৮/২০২৫ ইং তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ হল কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহবায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহবায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930