• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডাকসু ভোট গ্রহণে অনিয়ম: কার্জন হলের পোলিং অফিসার জিয়াউর রহমানকে প্রত্যাহার

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫
ডাকসু ভোট গ্রহণে অনিয়ম: কার্জন হলের পোলিং অফিসার জিয়াউর রহমানকে প্রত্যাহার

কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করায় পোলিং অফিসার ও অমর একুশে হলের কর্মকর্রতা জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দিয়েছেন পোলিং অফিসার। এমন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ঐ বুথ পরিদর্শন‌ করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় ঘটনার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়।
পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930