জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক শোকবার্তায় ডাকসুর সাবেক ভিপি, স্বাধীনতা সংগ্রামী ও মুক্তিযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত, পেশাজীবী নারী সমাজের সভানেত্রী, দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অংশীজন, নারী আন্দোলন ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা, শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে বলা হয়, দেশ ও জাতির জন্য অপরিসীম অবদান রাখার জন্য অধ্যাপিকা মাহফুজা খানম চির স্মরণীয় হয়ে থাকবেন।