• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টেলিটকের কারিগরী সহায়তায় দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এস.এস.সি ও সমমান পরীক্ষা ২০২৫- এর ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৯, ২০২৫
টেলিটকের কারিগরী সহায়তায় দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এস.এস.সি ও সমমান পরীক্ষা ২০২৫- এর ফলাফল প্রকাশ

আগামী ১০ জুলাই’ ২০২৫ খ্রিঃ তারিখ (রোজ- বৃহস্পতিবার) দেশের ১১টি শিক্ষা বোর্ডের (ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড) এস.এস.সি ও সমমান পরীক্ষা ২০২৫- এর ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। উক্ত ফলাফল প্রকাশে কারিগরী সহায়তা প্রদান করছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে।

যেকোন মোবাইলে SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ SSC<Space> Board Name (First 3 letters)<Space>Roll<Space>Year লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। উল্লেখ্য বোর্ডের নামের প্রথম তিন অক্ষরের ক্ষেত্রে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের জন্য Mad এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য Tec লিখতে হবে। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে ফলাফল জানতে হলে ব্রাউজ করতে হবেঃ http://www.educationboardresults.gov.bd

শুধু টেলিটক মোবাইলের মাধ্যমে উক্ত ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন করার নিয়মঃ RSC<Space> Board Name (First 3 letters) <Space>Roll<Space>Subject Code লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। একাধিক Subject Code Type এর ক্ষেত্রে কমা (,) ব্যবহার করতে হবে, যেমন-101,102,103। পুনঃনিরীক্ষণের আবেদন করার সময়ঃ ১১/০৭/২০২৫ হতে ১৭/০৭/২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত। প্রতি পত্রের জন্য আবেদন ফি হবে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা। বিস্তারিত জানতে ভিজিট করুনঃ http://www.teletalk.com.bd

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930