• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জিটিবি ট্রেড শো ও গ্যাপ এক্সপো ২০২৪ এ হৃদয়-রিফাত ইন্ডাস্ট্রির স্টল প্রচুর সাড়া পেয়েছে

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৪
জিটিবি ট্রেড শো ও গ্যাপ এক্সপো ২০২৪ এ হৃদয়-রিফাত ইন্ডাস্ট্রির স্টল প্রচুর সাড়া পেয়েছে

রাজীব-তাজ

এ বছরের ২১ তম জিটিবি ট্রেড শো এবং গ্যাপ এক্সপোতে ইন্ডাস্ট্রির অত্যাধুনিক সব গার্মেন্টস এক্সেসরিজ প্রদর্শনী করতে ঢাকার বসুন্ধরাস্থ আইসিসিবি হলে ১১-১৪ জানুয়ারী, ২০২৪ এ অনুষ্ঠেয় ট্রেড শো তে অংশ নিল রিফাত রিদয় ইন্ডাস্ট্রিজ। প্রথমদিন থেকে শেষ পর্যন্ত ক্রেতা, দর্শনার্থীদের ভীড়ে মুখরিত ছিল তাদের স্টল। উল্লেখ্য, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আলমগীর ১৯৯১ সাল থেকেই গার্মেন্টস ব্যবসার সাথে ব্যক্তিগতভাবে জড়িত। একজন সফল ব্যবসায়ী হিসেবে এই ক্ষেত্রে তার যথেষ্ট অর্জন রয়েছে। ১৯৯৯ সালে ট্রেডিং সফলতার জন্য কোরিয়ান গভ: এওয়ার্ড লাভ করেন। তিনি বিজিএপিএমইএ’ র সাবেক সহ-সভাপতি, ফেনী ক্লাব ঢাকা লি: এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ফেনী সমিতির সাবেক সহ সভাপতি এবং এফবিসিসিআই এর জিবি সদস্য। সামাজিক কর্মকান্ডে তিনি অত্যন্ত সক্রিয়। তাইতো করোনা মহামারীর সময়ে জনকল্যাণমূলক বহু কাজে অবদান রেখেছেন জহির উদ্দীন।

উল্লেখ্য, গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদনের অভিপ্রায়ে হৃদয়-রিফাত ইন্ডাস্ট্রিজ যাত্রা শুরু করে ২০১০ সালে। এদের তৈরিকৃত পণ্য আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সব গার্মেন্টস এবং দেশীয় জুতার ইন্ডাস্ট্রিগুলোতে পৌছে যায়। নিট উভেন গার্মেন্টস, চামড়াজাত পণ্য ও সাবলিমেশন ডিজিটাল প্রিন্ট নিয়ে মূল কার্যক্রম। পরিবেশ বান্ধব নীতিমালা বাস্তবায়নে ইন্ডাস্ট্রিজ অত্যন্ত সক্রিয়, যার ফলে অর্জন করেছে ওইকেও টেক্স-১০০ সনদ।

দুই শতাধিক কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে হৃদয়-রিফাত ইন্ডাস্ট্রিজ। এক্সেসরিজ সরবরাহে নিষ্ঠা, বিক্রয়োত্তর সেবা প্রদান এবং গুনগত মান ধরে রাখার কারণে ক্রেতা সাধারণের আস্থার জায়গা পেয়েছে তারা। কোম্পানীটির কর্পোরেট অফিস ঠিকানা: বাড়ি ১৫১/২, মণিপুরী পাড়া, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা। বন্দর, নারায়ণগঞ্জে তাদের কারখানা অবস্থিত।

সামগ্রিক ব্যবসায়িক অগ্রগতির জন্য ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দীন আলমগীর জানান, দেশের ব্যবসা বিদেশে অধিক সম্প্রসারণে কর্মবান্ধব পরিবেশ, আইন ও নীতিমালা করার জন্য এবং বিদেশের মেলা, ট্রেড শো এবং এক্সপোতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর বিনামূল্যে, অবাধ অংশ নেওয়ার ব্যবস্থা করার জন্য সরকারকে আহব্বান জানান তিনি।