জিটিবি ট্রেড শো ও গ্যাপ এক্সপো-২০২৪ এ অভূতপূর্ব সাড়া ফেলেছে আর্টিফ্যাক্ট ট্রেডিং লিমিটেড
জিটিবি ট্রেড শো ও গ্যাপ এক্সপো-২০২৪ এ অভূতপূর্ব সাড়া ফেলেছে আর্টিফ্যাক্ট ট্রেডিং লিমিটেড
নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৪
রাজীব-তাজ
চায়নার বিখ্যাত হুয়াজি কেমিক্যাল কো: এর সোল এজেন্ট আর্টিফ্যাক্ট ট্রেডিং লিমিটেড। তারা ২১ তম জিটিবি ট্রেড শো এবং গ্যাপ এক্সপো ২০২৪ এ ইন্ডাস্ট্রির অত্যাধুনিক সব গার্মেন্টস এক্সেসরিজ প্রদর্শনী করতে নান্দনিক প্যাভিলিয়ন সহ ঢাকার আইসিসিবি হল-৬ এ ১১-১৪ জানুয়ারী, ২০২৪ এ অনুষ্ঠেয় ট্রেড শো তে অংশ নিয়েছে। প্রতিবারের আয়োজনেই আর্টিফ্যাক্ট সফল ভাবে অংশ নিয়ে থাকে। প্রথমদিন থেকে ক্রেতা, দর্শনার্থীদের ভীড়ে মুখরিত ছিল তাদের প্যাভিলিয়ন। জনপ্রিয় রাস্ট-গো এবং আই-স্প্রে বাংলাদেশে বহু বছর ধরে পরিবেশন করে আসছে আর্টিফ্যাক্ট। এই দুই ব্র্যান্ডের ট্রেডমার্কও তাদের অধিকারে।
উল্লেখ্য, রাস্ট-গো ও আই-স্প্রে দাগ অপসারণকারী স্প্রে যার ১৫ প্রকার ধরণ বা ফর্মুলা আছে। এর মধ্যে নন-ক্লোরিনেটেড, এন্টিরাস্ট লুব্রিক্যান্ট, ইন্ডাস্ট্রিয়াল, সিলিকন স্প্রে, ফিউজিং বেল্ট ক্লিনার, ক্লিনিং পেস্ট প্রভৃতি উল্লেখযোগ্য। পাশাপাশি, রাস্ট-গো এলইডি লাইটের ব্র্যান্ড যাত্রা শুরু করেছে। যাবতীয় এলইডি টিউব লাইট, ডাউন লাইট, প্যানেল লাইট, সিউইং লাইট, ফ্লাড লাইট, বে লাইট, স্পট লাইট, স্ট্রীট লাইট, ট্রাক লাইট ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করে আর্টিফ্যাক্ট ট্রেডিং। এর সাথে ট্যাগ গান মেশিন, ফুড গ্রেড কেমিক্যাল সব বিবিধ এক্সেসরিজ নিয়ে কাজ করে আর্টিফ্যাক্ট।
২০০৮ এ ব্যবসায়িক যাত্রা শুরু করে বিগত ১৬ বছরে তারা যথেষ্ট সুনাম কুড়িয়েছে। এক্সেসরিজ সরবরাহ, বিক্রয়োত্তর সেবা এবং গুনগত মানের কারণে ক্রেতা সাধারণের আস্থার জায়গা পেয়েছে তারা। আর্টিফ্যাক্ট ট্রেডিং এর কর্পোরেট অফিস ঢাকার উত্তরাতে- বাড়ি ২, রোড ৩৪, সেক্টর ৭; কোম্পানীর চেয়ারম্যান এবং এমডি হিসেবে আছেন লায়ন মো: বিল্লাল হোসাইন। তার অভিজ্ঞতার আলোকে আর্টিফ্যাক্টের ব্যবসা আমদানী-রপ্তানী সেক্টরে উচ্চগতিতে সম্প্রসারণ করে চলেছেন। চায়নায় অবস্থিত নিজস্ব ফ্যাক্টরী থেকে উচ্চমানীয় পণ্য বাংলাদেশের বাজারে তুলে ধরার প্রয়াসে কাজ করছে। কোম্পানীর যাত্রা শুরুর পেছনের ঘটনা বলতে গিয়ে চেয়ারম্যান লায়ন মো: বিল্লাল হোসাইন জানান- রাস্ট গো ও আই-স্প্রে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে প্রথম ক্যামিকাল এবং স্প্রে সরবরাহ করেছে। আর্টিফ্যাক্ট এর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করে আদর্শ একটি কোম্পানী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। রাস্ট গো এবং আই স্প্রে’র পণ্য সম্বন্ধে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে- www.artifact-rustgo.com