• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে প্রতিবাদ বিবৃতি

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৫
জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে প্রতিবাদ বিবৃতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া’র ময়মনসিংহস্থ বাসায় গভীর রাতে হাতবোমা নিক্ষেপ, দাহ্য পদার্থ ছিটিয়ে অগ্নিসংযোগের চেষ্টা এবং তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের ঘৃণ্য ঘটনায় জামায়াতে ইসলামী মহিলা বিভাগ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু একটি পরিবারকে আতঙ্কের মধ্যে ফেলেনি, বরং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি করেছে।

আমরা স্পষ্টভাবে বলতে চাই, শান্তিপ্রিয় শিক্ষার্থী, নারী ও সাধারণ নাগরিকদের ওপর এ ধরনের হামলা সভ্য সমাজে কখনোই গ্রহণযোগ্য নয়। জামায়াতে ইসলামী মহিলা বিভাগ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং রাফিয়া ও তার পরিবারের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা প্রকাশ করছে।

আমাদের দাবি,
১. হামলার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
২. ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা প্রদান করতে হবে।
৩. শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীদের রাজনৈতিক-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আমরা বিশ্বাস করি, নারীর নিরাপত্তা, শিক্ষার্থীর অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এটাই আমাদের প্রত্যাশা।জামায়াতে ইসলামী মহিলা বিভাগ