জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) প্রথম দফা আলোচনা আজ (২৩ মে) শেষ হচ্ছে। এটা ১৯ থেকে ২৩ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।আলোচনার উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন জনাব আহসানুল ইসলাম টিটু, এমপি, বাণিজ্য প্রতিমন্ত্রী এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত জনাব ইওয়ামা কিমিনোরি।
আলোচনার এই রাউন্ডে, উভয় পক্ষই আলোচনার পদ্ধতি এবং পণ্যের বাণিজ্য, শুল্ক প্রক্রিয়া এবং বাণিজ্য সুবিধা, বিনিয়োগ, ইলেকট্রনিক কমার্স এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তির মতো বিস্তৃত আলোচনার ক্ষেত্রগুলির বিষয়ে তাদের মতামত বিনিময় করেছে।
এই বৈঠকে জাপানের পক্ষে, অর্থনৈতিক কূটনীতির দায়িত্বে থাকা রাষ্ট্রদূত জনাব তাকেতানি আতসুশি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক ব্যুরোর উপ-মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এবং বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, ড. আহমদ মুনিরুস সালেহীন, বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
উভয় পক্ষই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দ্বিতীয় দফা আলোচনার তারিখ নির্ধারণে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।