• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাতিসংঘের সামনে বৈরী আবহাওয়ায় একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপননিউ ইয়র্ক:

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬
জাতিসংঘের সামনে বৈরী আবহাওয়ায় একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপননিউ ইয়র্ক:


একটানা দীর্ঘ ৩৫ বছর উপস্থিত সর্বকনিষ্ঠ শিশুর শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতিসংঘের সদর দফতরের সামনে বাংলাদেশ সময়ের সাথে মিলিয়ে নিউ ইয়র্কে একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। প্রচন্ড বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার মধ্যে সম্মিলিত কন্ঠে ভাষা দিবসের গান, কবিতা আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিশ্বজিত সাহার পরিচালনায় অনুষ্ঠিত আলোাচনা অনুষ্ঠানে জাতিসংঘের অবসরপ্রাপ্ত সিনিয়র অর্থনীতিবিদ ও নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ২০২৬ সালের আহ্বায়ক ড. নজরুল ইসলাম বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে ১৯৯২ সাল থেকে জাতিসংঘের সদর দফতরের সামনে একুশ উদযাপন এবং বইমেলা শুরুর গুরুত¦ আরোপ এবং পরবর্তীতে প্রবাস জীবনে তার প্রভাব বিস্তারের কথা তুলে ধরেন। ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা অনুষ্ঠানে বাঙালির চেতনা মঞ্জের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজউদ্দীন আহমেদ, ব্রঙ্কস সোসাইটির জহির উদ্দীন ও বিজয় সাহা বক্তব্য রাখেন। জাতিসংঘের সামনে ৩৫ বছর একুশ উদযাপন উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নির্বাচিত সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ভিডিও বার্তা প্রদাণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত সংস্কৃতি বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী একটি ভিডিও বার্তা প্রদান করেছেন। তাঁর শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বক্তব্য ‘‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার মর্যাদা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস, আর ভবিষ্যতের অঙ্গীকার।’’ বার্তাটি পাঠ করেন আয়োজক সংগঠনের পক্ষে কমিউিনিটি ওয়ার্কার ছাখাওয়াৎ আলী।
মোহাম্মদ শাহীন হোসেন এর পরিচালনায় ৩টি একুশের গানের একটি বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। আমার ভাইয়ের রত্তে রাঙানো একুশে ফেব্রয়ারি রাষ্ট্র ভাষা আন্দোলনও করিলিরে বাঙালি ও দাম দিয়ে কিনেছি বাংলা-কারো দানে পাওয়া নয় গানগুলো সম্মিলিত কন্ঠে পরিবেশিত হয়। তবলায় ছিলেন হারাধন কর্মকার। ধন ধান্যে পুষ্পে ভরা গানটি গীটার বাজিয়ে পরিবেশন করেন কাব্য। ‘একুশ আগুন রঙোগর পাখী’ -কবিতা আবৃত্তি করেন ভাষা সাহা। বৈরী আবহাওয়ার মধ্যে নতুন প্রজন্মের ধীরাজ, কৃতী ও শ্যামার একুৃশের অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে আসা ছিল উল্লেখ করার মত। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে এই উপলক্ষে বাণী প্রদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে প্রত্যাশা করা হয় বাঙালি সংস্কৃতি সংরক্ষণে বাংলাদেশের নবনির্বাচিত সরকার অগ্রণী ভূমিকা পালন করবে।
টাইমস স্কয়ার দুর্গা উৎসব এসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক নিরুপমা সাহা ব্রঙ্কস সোসাইটি, জন জে কলেজ বাংলাদেশী স্টুডেন্ট এসোসিয়েশন, বাঙালীর চেতনা মঞ্চ, মুক্তধারা ফাউন্ডেশন , আবাহনী ক্লাব ছাড়াও মিটি মেয়র অফিসের সারা রওশন, কমিউনিটি একটিভিস্ট শক্তি দাস গুপ্তসহ অনেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930