• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

জাকজমকপূর্ণ আয়োজনে বাজুস ফেয়ার এর শুভ উদ্বোধন করেন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৪
জাকজমকপূর্ণ আয়োজনে বাজুস ফেয়ার এর শুভ উদ্বোধন করেন

বাজুস ফেয়ারের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর এমেরিটাস প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী এবং ইউনেস্কো আর্টিস্ট ফর পিস বিশ্ববরেণ্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।

রাজধানীর বসুন্ধরার আইসিসিবি নবরাত্রি হলে শুরু হলো দেশের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) আয়োজনে ‘বাজুস ফেয়ার-২০২৪’। দেশের জুয়েলারি শিল্পের বিকাশে আড়ম্বরপূর্ণ এ তিন দিনব্যাপী আয়োজন চলবে রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে।

বাজুস ফেয়ার ২০২৪ এর শুভ উদ্ধোধন করেন বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর এমেরিটাস প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী এবং ইউনেস্কো আর্টিস্ট ফর পিস বিশ্ববরেণ্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।এতে সভাপতিত্ব করছেন,বাজুস এর প্রেসিডেন্ট সায়েম সোবহান আনবির

এই উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মির্জা আজম, বাজুসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মমতাজ বেগমসহ বিশিষ্টজনরা উপস্থিত রয়েছেন।
গোটা দিনের আয়োজনে বিকেল ৩টায় শুরু হবে ‘সেলিব্রিটিদের লাইফ স্টাইলে গহনা’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, নৃত্যশিল্পী শামীম আরা নিপা, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন, অপু বিশ্বাস, অভিনেত্রী সোহানা সাবা ও অন্যান্যরা প্রমুখ।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930