জাকজমকতায় বিখ্যাত ব্র্যান্ড “দ্যা বডি শপ”-বাংলাদেশের ফ্রাগরান্স ফেস্টিভাল” অনুষ্ঠিত
জাকজমকতায় বিখ্যাত ব্র্যান্ড “দ্যা বডি শপ”-বাংলাদেশের ফ্রাগরান্স ফেস্টিভাল” অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১, ২০২৪
রিপোর্ট:রাজীব-তাজ
ইংল্যান্ডের ব্রাইটনে ১৯৭৬ সালে যাত্রা শুরু করে ‘দ্যা বডি শপ’ এখন বিশ্বব্যাপী একটি অগ্রগামী ব্র্যান্ড। সম্প্রতি গত ২৮ জুন বিকেল ৫টায় ‘দ্যা বডি শপ’- ফ্ল্যাগশিপ স্টোর, যমুনা ফিউচার পার্ক, ঢাকাতে অল ফ্লাওয়ার ফ্রাগর্যান্স ফেস্টিভ্যাল এর মধ্য দিয়ে নতুন ৪ টি দুর্দান্ত সেন্ট বা পারফিউম আত্মপ্রকাশ করল। সমস্ত পণ্য ফর্মুলেশন ও পোর্টফোলিও আন্তর্জাতিক ভেগান সোসাইটি দ্বারা প্রত্যয়ন প্রাপ্ত। উল্লেখ্য ফেস্টিভ্যালে আগত অতিথিরা সুগন্ধীগুলো সরাসরি পরখ করার সুযোগ পান, এবং এ সম্পর্কে দ্যা বডি শপ টিমের সদস্যদের ব্রিফিং থেকে প্রতিটি সূক্ষ্ম বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করেন৷ সেদিন আগত অতিথিদের মধ্যে ছিলেন দেশ সেরা সব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং মিডিয়া কর্মীবৃন্দ।
এবার নতুন আগত সুগন্ধীগুলোর আলাপন। উন্নত বিশেষায়িত কাচের বোতল, কাঠ এবং কর্ক ক্যাপ সমন্নয়ে দ্যা বডি শপের সুগন্ধি সংগ্রহগুলো কিন্তু দারুণ ব্যতিক্রম। এসব পারফিউম বা সুগন্ধী প্রকৃতির সবচেয়ে মূল্যবান ফুলের নির্যাস থেকে তৈরি করা হয়। গোলাপের সূক্ষ্ম মোহনীয়তা থেকে শুরু করে ইলাং ইলাং এর প্রাণবন্ত উষ্ণতায়, প্রতিটি ইও ডি পারফিউম সুবাসের মহাসমুদ্রে ব্যবহারকারীদেরকে অবগাহন করার আমন্ত্রণ জানায়। ন্যূনতম ৯০% প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং ভেগান সোসাইটি দ্বারা প্রত্যয়িত এসব সুগন্ধীগুলোর সুঘ্রাণ স্থায়িত্ব অবিশ্বাস্য।
সম্পূর্ণ গোলাপ সুগন্ধী: ৯০% প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই সুগন্ধীর উপাদান ফ্রান্সের কিছু গ্রামে জন্মানো গোলাপ থেকে সম্পূর্ণ প্রাকৃতিক বৈশিষ্ট্য ধারণ করে প্রস্তুত হয়।
ইলাং ইলাং ফুলের পারফিউম: এটি একটি মশলাদার সাদা ফুলের সুবাস, যা উজ্জ্বলতা সহ ইলাং ইলাং ফুলের অপরিহার্য তেল দিয়ে তৈরি। এই তেল মূলত উদ্ভিদের মসৃণ ফুলের পাপড়ি থেকে সৃষ্ট।
সম্পূর্ণ ম্যাগনোলিয়া পারফিউম: এই শ্রেণীর ইও ডি পারফিউমটি উজ্জ্বল ও সুগন্ধীময় ম্যাগনোলিয়া ফুলের সম্পূর্ণ বর্ণালী ধাচে তৈরি। সুঘ্রাণেও অনন্য। দ্যা বডি শপের পণ্যগুলো সম্পর্কে জানা যাবে এই লিংকে- https://www.instagram.com/bdthebodyshop