• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়ে গেল “ফল উৎসব ২০২৫”

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫
জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়ে গেল “ফল উৎসব ২০২৫”

ভোর হতেই অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশি-বিদেশি বিভিন্ন ধরনের মৌসুমি ফল নিয়ে উপস্থিত হয়।
“ফল উৎসব ২০২৫” উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে ফল প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীরা প্রদর্শিত ফল পর্যবেক্ষণ করে দেশি-বিদেশি মৌসুমি বিভিন্ন ফল সম্পর্কে পরিচিত লাভ করে এবং ফলের গুণাগুণ সম্পর্কে জ্ঞান অর্জন করে। তারা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে তাদের ফল স্টল গুলো বিভিন্ন রঙিন সাজে সুসজ্জিত করে। মৌসুমি ফলের সুমধুর ঘ্রাণে জেসিএসসি শিক্ষা পরিবার মেতে উঠে সুস্থ ধারার একটি সামাজিক বিনোদনে যা এযুগের শিক্ষার্থীদের জন্য খুবই অপরিহার্য।

অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ, পিবিজিএমএস, এইসি এর বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
ফল উৎসবকে আরো নান্দনিক করে তুলতে বিভিন্ন ফলের গুণাবলী তুলে ধরে প্রেজেন্টেশন, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আবৃত্তি, ছড়া, নাচ ও গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করে তোলে।

উক্ত অনুষ্ঠানে কর্নেল মোঃ জিয়াউর রহমান তালুকদার, পিপিএম (সেবা), পিএসসি, কমান্ড্যান্ট, এআইটিএসও ও সভাপতি, পরিচালনা পর্ষদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ সভাপতি পরিচালনা পর্ষদ দেশি-বিদেশি ফলের গুরুত্ব তুলে ধরে উপস্থিত সকলের মাঝে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং ফটোসেশানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।