“জয়-পরাজয়ের চেয়ে কিছু শেখাই হলো বিতর্কের মূল উদ্দেশ্য”
“জয়-পরাজয়ের চেয়ে কিছু শেখাই হলো বিতর্কের মূল উদ্দেশ্য”
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫
শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে আজ অনুষ্ঠিত হলো “আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা- ২০২৫”। আজকের সংসদীয় বিতর্ক (বাংলা) প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চকরিয়া ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল।